ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

তাহিরপুরে চোখের সামনে দাও দাও করে আগুনে পুড়ে ৫ দোকাই চাই


মুরাদ মিয়া, তাহিরপুর photo মুরাদ মিয়া, তাহিরপুর
প্রকাশিত: ২০-৭-২০২৩ দুপুর ১২:৪০

দিনের ব্যস্ততা শেষ করে ব্যবসায়ীরা যখন বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েছিলেন তখন বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়েছে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর বাজারের ৫ দোকান। বুধবার (১৯ জুলাই) রাত ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাজারের ব্যবসায়ীরা যখন দিন শেষে যে যার বাড়িতে ঘুমে আচ্ছন্ন তখন মধ্যরাতের আগুনে সব নিঃশেষ হয়ে গেছে। আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে দুইটি মেকানিক দোকান, একটি হোমিওপ্যাথি দোকান,একটি বিকাশ দোকান একটি মোদি মালের দোকানসহ ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে সাথে সাথে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা,ওসি সৈয়দ ইফতেখার হোসেন,সরজমিনে এসে পরিদর্শন করেন। আরও জানাযায় তাহিরপুর উপজেলা থেকে আসা ফায়ার সার্ভিসের একটি দল বাজারে আসার আগেই পুড়ে চাই হয় ৫টি দোকান,উপজেলা সাবেক ভাইস-চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী, শ্রীপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান, মোঃ আলী হায়দার,ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান, দেলোয়ার হোসেন তালুকদার,ইউপি সদস্য, আবুল কালাম,ইমলাক হোসেন আখঞ্জী, যুবলীগ নেতা,হাজী দিলোয়ার, কবির আহমদ, যুবদল নেতা, জিয়াউর রহমান আখঞ্জী,ও ব্যবসায়ীসহ হাজার হাজার সাধারণ মানুষ পানি,বালি দিয়ে ২ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন,  তাহিরপুর থানা থেকে ৫ কিলোমিটার দূরে শ্রীপুর বাজারে এ ঘটনা ঘটে। জানতে পারি স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও পুড়ে যাওয়া দোকানগুলো টিনের বেড়ার হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।পরে রাতেই শ্রীপুর বাজার সরজমিনে প্রদর্শন করে আসি।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছেন শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলী হায়দার।তিনি ব্যবসায়ীদের ঘুড়ে দাঁড়ানোর জন্য সরকারি সহায়তা দাবি করেন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ