বিজয়নগরে পুলিশের গুলিতে নিহত এক
পুলিশের গুলিতে এক বৃদ্ধে্ নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ জুলাই) ভোরে ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর থানার পত্তন ইউনিয়নের আদমপুর দক্ষিণ পাড়া এলাকায় এইঘটনা ঘটে।জানা গেছে, আদমপুর দক্ষিণ পাড়া এলাকার চিহ্নিত মাদক কারবারি আইয়ূব নুর (৬৫) ও তার ছেলে আরিফ । তাদের বিরুদ্ধে অভিযোগ থাকায় বৃহস্পতিবার রাতে আসামী ধরতে বিজয়নগর থানার এস আই সাইদুল হক এর নেতৃত্বে থানার পুলিশ ফোর্স তাদের বাড়িতে অভিযান চালায়।
এসময় আসামীরা পুলিশের উপস্হিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। এসময় পুলিশ আত্নরক্ষায় গুলি ছুড়লে আইয়ূব নূর (৬৫) নামে একজন গুলিবিদ্ধ হয় এবং পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হলে রাস্তায় সে মৃত্যু হয়।এছাড়াও আরো দুইজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। তারা হলেন- একই গ্রামের রাসেল মিয়ার ছেলে ইমন মিয়া (১৫), আকাশ মিয়ার স্ত্রী (৩০)। এ ছাড়াও অভিযানে অংশ নেয়া বিজয়নগর থানা ১০জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছেন ।এদিকে এলাকাবাসী জানান,বিজয়নগর থানার এস, আই সাইদুল হক প্রতিদিনই বিজয়নগরের পত্তন ইউনিয়নের আদমপুর ও নোয়গাঁও মোড়ে বিকালে বসে থাকতেন।এছাড়াও তিবি পত্তন, সিঙ্গারবিল এলাকার মাদক ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিতই মোটা অংকের টাকা নিতেন।এ নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাজু আহম্মেদ।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান
ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন
Link Copied