ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

প্রবাসীর বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার-৫


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ২০-৭-২০২৩ দুপুর ২:৩০
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুরে ডাকাতির ঘটনায় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।এসময় ডাকাত দলের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ২০ রাউন্ডগুলি, ১ টি কেসি গেইট কাটার যন্ত্র, নগদ ৪ হাজার ৯ শত ৫০ টাকা এবং ২ টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
 
বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর ১২টার দিকে নোয়াখালীর পুলিশ সুপার এসপি মো.শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।  এর আগে, গত সোমবার (১৮ জুলাই) রাতে পুলিশ বেগমগঞ্জ, লক্সীপুর সদর ও রামগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।  গত ৯ জুলাই উপজেলার চৌমুহনী পৌরসভার ৯ নং ওয়ার্ডের হাজীপুরের বাহারা মিয়ার বাড়িতে এ সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে।
 
গ্রেফতারকৃতরা হলেন, লক্ষীপুর সদরের পার্বতীনগর ইউনিয়নের মধ্যম মকরধস গ্রামের ইউসুফ মিয়ার নতুন বাড়ির ইউসুফ মিয়ার ছেলে আরিফ হোসন(২৮), একই ইউনিয়নের ওয়াহেদ পুর গ্রামের নোয়াবাড়ির মোজাম্মেল হোসেনের ছেলে মো. জুয়েল (২৩), চৌমুহনী পৌরসভার পৌর হাজিপুর খালাশি বাড়ির মৃত লুৎফুর রহমানের ছেলে ইমরান হোসেন সুজন ওরফে খালাশি সুজন (৩০) লক্ষীপুর রামগঞ্জ উপজেলার  সোনাপুর গ্রামের ফজল হক আটিয়া বাড়ির কামাল উদ্দিনের ছেলে মো. মাসুদ (৪০) ও চাটখিল উপজেলার পশ্চিম পরকোট ফজল করিম মৌলভি বাড়ির নুর মিয়া পাটোয়ারির ছেলে জাহাঙ্গীর (৪৫)।পুলিশ জানায়, রাতে মেইন কেসি গেইটের তালা কেটে ১০/১২ জনের ডাকাত দল বাসায় প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল সেট সহ ১২ লক্ষ ৪৭ হাজার টাকার মালামাল লুট করে।
 
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ডাকাতি, মাদকসহ একাধিক মামলা রয়েছে।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত