ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ফকিরহাটের আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামী র‌্যাবের হাতে আটক


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২০-৭-২০২৩ দুপুর ৪:৩৩

ফকিরহাটের আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামীকে র‌্যাব-৬ গ্রেফতার করেছে।  খুলনা জেলার রুপসা থানাধীন খানজাহান আলী ব্রিজের টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে এ আসামীকে ১৯শে জুলাই তারিখে গ্রেফতার করেছে র‌্যাব-৬। ২০শে জুলাই এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-৬ এ তথ্য নিশ্চিত করেছে।
ঘটনা সূত্রে, আসামী মোঃ আরাফাত হোসেন জনির সাথে ভিকটিমের বিবাহ হয়েছিল। আসামী ভিকটিমকে তালাক দিয়ে দেয়। গত ০২ জুলাই ২০২৩ তারিখ বিকেলে বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন বেতাগা ইউনিয়নের বেতাগা গ্রামের ভিকটিম মেয়ের ভাড়াকৃত বাসায় ভিকটিম অবস্থান কালে আসামী আরাফাত হোসেন জনি ও তার সহযোগী বাবু জিলনী সেখানে যায়। তখন আসামী জনি ভিকটিমের কন্যার বাসায় দরজা খোলা পেয়ে ভিতরে প্রবেশ করে এবং বাবু জিলানী বাসার পিছনে অবস্থান করে। বাসা ফাকা থাকায় আসামী ভিকটিমের হাত ধরে টানাটানি করে ও শারীরিকভাবে নির্যাতন করে এবং ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। ভিকটিমের চিৎকারে আসে পাশের লোকজন আসলে আসামীরা দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করায়। এ বিষয়ে ভিকটিম বাদী হয়ে বাগেরহাট জেলার ফকিরহাট থানায় আসামীদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।
এরই সূত্রে, ঘটনাটি জানতে পেরে র‌্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি দল ছায়াতদন্ত শুরু করে এবং ধর্ষণের সাথে জড়িত আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে। র‌্যাব তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে উক্ত মামালার অন্যতম আসামী আরাফাত হোসেন জনি খুলনা জেলার রুপসা থানা এলাকায় অবস্থান করছে। 
এরপর, খুলনা জেলার রুপসা থানাধীন খানজাহান আলী ব্রিজের টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার অন্যতম পলাতক আসামী ১। আরাফাত হোসেন জনি(৪৫), থানা-রুপসা, জেলা-খুলনাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ধর্ষণের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে বাগেরহাট জেলার ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা