ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় একজনের ফাঁসির আদেশ


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২০-৭-২০২৩ বিকাল ৫:৩৪
শিশু জয়নব আক্তারকে (৯) অপহরণের পর ধর্ষণ ও হত্যার দায়ে অভিযুক্ত কানাই মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।আজ ২০ জুলাই, বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-২ এর বিচারক মোহাম্মদ রেজাউল করিম এ আদেশ দেন। এছাড়াও তাকে একলক্ষ টাকা জরিমানার আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত কানাই মিয়া সরাইল উপজেলা পশ্চিম কুট্টাপাড়া এলাকার মৃত লিবু মিয়ার ছেলে।
সরাইল থানার মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৬ ডিসেম্বর প্রতিবেশীর বাড়ি থেকে ফিরে আসার সময় নিখোঁজ হন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পশ্চিম কুট্টাপাড়া গ্রামের মো. হাদিস মিয়ার মেয়ে জয়নব আক্তার। পরদিন ১৭ ডিসেম্বর বিকেলে বাড়ির পার্শ্ববর্তী একটি বাঁশঝাড় থেকে জয়নবের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জয়নবের মা ফেরদৌসী বেগম সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ কানাইকে গ্রেফতার করে। পুলিশকে দেয়া জবানবন্দিতে কানাই জানায়, সে জয়নবকে চকোলটের প্রলোভন দেখিয়ে তার ঘরে নিয়ে মারধর করে জোরপূর্বক ধর্ষণের পর গলা টিপে তাকে হত্যা করে। পরে জয়নবের মরদেহ বাড়ির পার্শ্ববর্তী বাঁশঝাড়ে ফেলে আসে।মামলার আইনজীবী সৈয়দ মেরাজুল ইসলাম জানান, নৃশংসভাবে জয়নব হত্যাকাণ্ডের ঘটনায় আসামি কানাইয়ের জবানবন্দির প্রেক্ষিতে আদালত তাকে ফাঁসির আদেশ দিয়েছে। এতে আমরা ন্যায় বিচার পেয়েছি। এ রায়ে বাদীপক্ষের লোকজন সন্তুষ্ট। ব্রাহ্মণবাড়িয়া আদালতের পরিদর্শক দিদারুল আলম জানান, শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় আদালত একজনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন