ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সাভার ও আশুলিয়ায় ৪ টি প্রকল্পের উদ্বোধন


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২১-৭-২০২৩ দুপুর ১২:২০

সাভার ও আশুলিয়া উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন  দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান (এমপি), প্রধান অতিথি ও উদ্বোধক  তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের আমলে সারা বাংলাদেশে কয়েক বছরে যা উন্নয়ন করেছে অতীতে কোন সরকার তা করেনি বলে মন্তব্য করেন।

বৃহস্পতিবার দুপুরে সাভার ও আশুলিয়ায় বিশ কোটি ২৮ লক্ষ টাকা ব্যায়ে বেশ কয়েকটি নির্মাণ শেষ হওয়া রাস্তা ও একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

উদ্বোধন করা রাস্তা ও স্কুল গুলো হলো সাভারের কলমা থেকে বিএলআরআই পর্যন্ত একটি রাস্তা,বড় আশুলিয়া থেকে রাঙ্গামাটি রাস্তা,কাঠগড়া বাজার থেকে চিত্রশাইল হয়ে কান্দাইল পর্যন্ত রাস্তা ও চানগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান (এমপি) এসময় আরও বলেন,উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলো আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে বলেও বলেন তিনি।

এসময় সাভার সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব,উপজেলা প্রকৌশলী তরুন কুমার বৈদ্য,আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর,উপজেলা সহকারী প্রকৌশলী মাকছুদুন্নবী সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল কেন্দ্রীয় কমিটির সাবেক ধর্মবিষায়ক সদস্য রাজু আহম্মেদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
প্রকল্পের উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। প্রতিমন্ত্রী নিজেই মোনাজাত ও দোয়া করান। 

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার