তারুণ্যের জয়যাত্রা সমাবেশ থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলায় নিহত ১
নড়াইলের কালিয়া উপজেলার ১১নং পেরুলিয়া ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজাদ শেখ নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খুলনায় অনুষ্ঠিত তারুণ্যের জয়যাত্রা সমাবেশ থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলায় আজাদ শেখ (৩০), পিতা: সালাম শেখ নিহত হন। অন্য একজন যুবলীগ কর্মী আহত হন। তার নাম জনি সরদার। তিনি একই ইউনিয়নের আজিব সরদারের ছেলে।
স্থানীয়রা সূত্রে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পেরুলিয়া গ্রামের মোল্যা ও শেখ গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জেরে ২০ তারিখ সন্ধ্যার দিকে আজাদ শেখ যুবলীগের খুলনা বিভাগীয় সমাবেশ শেষ করে বাড়ি ফেরার সময় পেরুলিয়া চৌরাস্তায় পৌঁছালে প্রতিপক্ষের লোকজন তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের কয়েকটি বাড়ি ভাংচুর করে প্রতিপক্ষরা।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, নিহত যুবলীগ কর্মী আজাদ শেখ ১১নং পেরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সাজ্জাত শেখের বড় ভাই।
এমএসএম / এমএসএম
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন