পাইকগাছায় ৪ শ্রমিকে কলম দিয়ে খুচিয়ে আহত করলো সহকারী ডা. মামুন
খুলনার পাইকগাছার বিতর্কিত সহকারী মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন কর্তৃক চার শ্রমিকে কলম দিয়ে খুচিয়ে রক্তাক্ত জখম করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে।
বৃহস্পতিবার বিকাল পৌনে চারটার দিকে পাইকগাছা এসডি পরিবহনের ম্যানেজার শহিনুর রহমান আসাদুল সানা নামে এক রোগীকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে জরুরী বিভাগে ভর্তি করাতে নিয়ে আসেন। এসময় জরুরী বিভাগের কক্ষে রোগীর চেয়ারে বসালে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন রোগী ও তার স্বজনদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। রোগীর স্বজন শ্রমিক নেতা শাহিননুর রহমান প্রতিবাদ করলে তাকে শারিরিক ভাবে তাকে লাঞ্চিত করে। খবর পেয়ে অন্য শ্রমিক নেতা গোলাম বারী খোকন, নুর আলী, শাহদুল ইসলাম হাসপাতালে এলে তাদের উপর আবারো হামলা করে আহত করে। মুহুর্তে খবর ছড়িয়ে পড়লে অন্য শ্রমিরা হাসপাতালে আসলে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এবিষয়ে জানতে চাইলে সহকারী মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, আমার দিকে তেড়ে আসার কারণে এমনটি হয়েছে। কথাকাটাকাটির এক পর্যায়ে হাতে থাকা কলম গায়ে লাগে।
ইতিপূর্বে এই চিকিৎসক আগড়ঘাটা উপ-স্বাস্থ্য কেন্দ্রে একইভাবে সাংবাদিকদের উপর হামলা করে আহত করে এবং ৪জন সাংবাদিকসহ ৫ জনের নামে মামলাও করেন। যার নাং ২১/২৩ ইং। বারবার একই ধরণের কর্মকান্ডে লিপ্ত থাকায় উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের প্রত্যাহার ও তাকে ডোব টেষ্ট করার দাবী জানান শ্রমিক নেতার।
পাইকগাছা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সঞ্জয় কুমার মন্ডল উপস্থিত আহত ব্যক্তিদের উদ্দেশ্য বলেন, উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ নিতিশ চন্দ্র গোলদার খুলনায় মিটিংয়ে আছেন উনি এসে বিষয়টি ব্যবস্থা গ্রহণ করবেন।
উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ নিতিশ চন্দ্র গোলদারের মুঠোফোনে কয়েকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, ঘটনাটি শুনেই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি এবং উপজেলা পঃ পঃ কর্মকর্তার সাথে ফোনে কথা বলেছি। তিনি বিষটি নিরোশনের আশ্বাস দিয়েছেন। ব্যর্থ হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা
পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ
রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন
বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী
পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ
গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি
পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২
ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
Link Copied