ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

র‌্যাবের ভ্রাম্যমান আদালতে অনুমোদনহীন নকল তার ও ভেজাল প্রসাধনীর জন্য জরিমানা


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২১-৭-২০২৩ বিকাল ৬:২১

ঢাকার যাত্রাবাড়ী, কদমতলী, খিলগাঁও ও কেরাণীগঞ্জ এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, রং, প্রসাধনী, ডিটারজেন্ট, ও ভেজাল আয়ুর্বেদিক উৎপাদন, মজুদ ও বিক্রি করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে র‌্যাবের  ভ্রাম্যমাণ আদালতে ১৮ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা; ০৫ জনকে কারাদন্ড।

গতকাল ১৯ জুলাই ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল ঢাকার কদমতলী, খিলগাঁও ও কেরাণীগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে। এসময় বিএসটিআই এর প্রতিনিধির উপস্থিতিতে উক্ত ভ্রাম্যমাণ আদালত উল্লেখিত এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ডিটারজেন্ট, রং, প্রসাধনী, ও ভেজাল আয়ুর্বেদিক উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ০৬টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৮,৬০,০০০/- (আঠারো লক্ষ ষাট হাজার) টাকা জরিমানা প্রদান করেন। যার মধ্যে আল্ট্রাটেক হাইটেক ইন্ডাষ্ট্রিজ কেরাণীগঞ্জ’কে নগদ- ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা, তৃপ্তি আয়ুর্বেদিক দাওয়াখানা কেরাণীগঞ্জ’কে নগদ- ২,৬০,০০০/- (দুই লক্ষ ষাট হাজার) টাকা, আশা কসমেটিক্স কেরাণীগঞ্জ’কে নগদ- ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা, মেসার্স কহিনুর ক্যাবল্স কদমতলী’কে নগদ- ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা, তিতাশ ক্যাবল্স খিলগাও’কে নগদ- ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা ও হাবিব কনজিউমার প্রোডাক্টস্ যাত্রাবাড়ী’কে নগদ - ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা করে জরিমানা প্রদান করেন। এরমধ্যে আল্ট্রাটেক হাইটেক ইন্ডাষ্ট্রিজ তাদের জরিমানা প্রদানে ব্যর্থ হলে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট উক্ত প্রতিষ্ঠানের ১। মোঃ আসিফ মিয়া(২৫), ২। মোঃ তুহিন (২৩), ৩। মোঃ ইমরান হাসান (৩৬) ৪। তাহসিম (১৯) ও ৫। লাল্টু হাওলাদার (২৩), সর্ব জেলা- মাদারীপুরদের প্রত্যেকে ৬০ দিন করে কারাদন্ড প্রদান করেন। এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে উক্ত ভ্রাম্যমাণ আদালত আনুমানিক ০১ লক্ষ টাকা মূল্যের অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ডিটারজেন্ট, রং, প্রসাধনী, ও ভেজাল আয়ুর্বেদিক জব্দ ও ধ্বংস করা হয়। কারাদন্ড প্রাপ্ত আসামীদেরকে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর আদেশক্রমে কেন্দ্রীয় কারাগার, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকায় প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার