কলাপাড়ায় তাপ বিদ্যুৎ কেন্দ্রে হামলা ও ভাংচুরের ঘটনায় মামলা গ্রেফতার-২
পটুয়াখালীর আরপিসিএল নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল) তাপ বিদ্যুৎ কেন্দ্রে হামলা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাতনামা ৪০০ শ্রমিকের নামে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রাত সাড়ে এগারোটার দিকে আরপিসিএল এর এ্যাডমিন বিভাগের ডেপুটি ম্যানেজার আমিনুল ইসলাম বাদী হয়ে কলাপাড়া থানায় এ মামলা দায়ের করেন। এ ঘটনায় শুক্রবার ভোররাতে শিমুল দাস (২৬) ও মাহিনুর খালাসী (৩৪) নামের দুই শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই বেতন-বোনাস নিয়ে শ্রমিক অসন্তোষের ঘটনায় শ্রমিকরা ৩ চাইনিজ সহ আরপিসিএল এর ৪ নিরাপত্তা কর্মীকে মারধর করে। এসময় বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরের বিভিন্ন স্থাপনা, অফিস ভবন ও গাড়ী ভাংচুর করা হয়। এতে প্রায় ৭ লাখ ২ হাজার টাকার ক্ষতি সাধন হয়। পরে কলাপাড়া থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, ইতিমধ্যে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা
সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’
Link Copied