গোয়ালন্দে পানির অভাবে পাটচাষীরা বিপাকে
গোয়ালন্দ উপজেলার ভরা শ্রাবন মাসে পানির অভাবে কৃষকরা পাট নিয়ে বিপাকে পড়েছে। অনেক স্থানেই আগইর পাট ক্ষেতে শুকিয়ে যাচ্ছে। চলতি পাট মৌসুমে বৃষ্টি না থাকায় মাঠ, খাল, বিল পানি শূণ্য। অনেক কৃষক স্যালোমেশিন দিয়ে পুকুরে পানি দিয়ে পাট পঁচাচ্ছে। কৃষক শহিদ শেখ জানান, রাজাবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের গৌরীপুর গ্রাম থেকে প্রতি নছিমন পাট ১২শত টাকা ভাড়া দিয়ে ১৫ কিলোমিটার অদূরে গোয়ালন্দ বাজারের অদূরে মাল্লাপট্রি এলাকায় পাট পচাঁনো হচ্ছে। চোরের উপদ্রবে রাত জেগে পাট পাহারা দিতে হচ্ছে। বৃহত্তর ফরিদপুর জেলার পাট ব্যবসার জন্য প্রসিদ্ধ খানখানাপুর বাজারে এবার চলতি পাট মৌসুমে প্রতি মণ পাট ২৫শত টাকা থেকে ২৯শত টাকা বিক্রি হচ্ছে। কৃষক সামাদ জানান, একজন পাট কাঁটা শ্রমিকের মূল্য প্রতিদিন ৭/৮ শত টাকা। বাজারে যে দরে পাট বিক্রি করা হচ্ছে। তাহাতে খরচের টাকাও উঠছে না। পাট চাষের পর আশা ছিল পাট বিক্রি করে ছেলে মেয়েদের নতুন জামা-কাপড় ও ইলিশ মাছ কিনবো। বাজারে প্রতিকেজি ইলিশ মাছের মূল্য ১৫শত টাকা হতে ২ হাজার টাকা পর্যন্ত। এবার পাট বিক্রি করে কোন কিছু ক্রয় করা সম্ভব হচ্ছে না। গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খোকন উজ্জামান শনিবার (২২ জুলাই) জানান, গোয়ালন্দ উপজেলায় চলতি বছর ৪ হাজার ৮ শত ৭০ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। চলতি বছর পাটের উৎপাদনও ভালো হয়েছে। প্রতি হেক্টর জমিতে ৫০/৬০ মণ পাট উৎপাদন হয়েছে। চলতি বছর বৃষ্টির পানি না থাকায় পাট নিয়ে কৃষকরা বিপাকে পড়েছে। পদ্মা নদীতে পাট জাগ দিয়ে স্্েরাতে অনেক কৃষকের পাট ভেসে যাচ্ছে। উল্লেখ্য বাংলাদেশের মধ্যে উন্নতমানের সোনালী আঁশ পাট উৎপাদনে গোয়ালন্দ উপজেলা প্রসিদ্ধ। কৃষকের প্রধান অর্থকারী ফসল হচ্ছে পাট।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন