অলিম্পিকের ফাইনালে ব্রাজিল
টোকিও অলিম্পিক ফুটবলের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। স্বর্ণপদকের জন্য আরো একধাপ এগিয়ে গেলো সেলেসাওরা। মঙ্গলবার (৩ আগস্ট) টোকিও অলিম্পিকের সেমিফাইনালে জাপানের কাসিমা স্টেডিয়ামে মেক্সিকোর বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। সেই ম্যাচে টাইব্রেকারে ৪-১ গোলে মেক্সিকোকে হারিয়ে ফাইনালে উঠে ব্রাজিল।
চলমান টোকিও অলিম্পিকের শুরুটা দারুণ করে ব্রাজিল। অপরদিকে অলিম্পিক ফুটবলে বরাবরই মেক্সিকো কঠিন একটি দল। তবে সেমিফাইনালে এই মেক্সিকোকে ৪-১ ব্যবধানে হারায় ব্রাজিল।
খেলার শুরুতে দুই দল একাধিক সুযোগ পায় গোল দেয়ার জন্য তবে সেই সুযোগ কেউই কাজে লাগাতে পারেনি। যার ফলে প্রথমার্ধ গোল শূন্য ব্যবধানে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধেও ব্রাজিল-মেক্সিকো কেউ কারো জালে বল জড়াতে পারেনি।
যার কারণে ৯০ মিনিটে অমিমাংসিত থাকার ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। অতিরিক্ত ১২০ মিনিটের খেলা অমিমাংসিত থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেইখানে মেক্সিকোর জালে ৪ গোল দেয় ব্রাজিল। আর একটি মাত্র গোল শোধ করতে পারে মেক্সিকো।
প্রীতি / প্রীতি
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো