নৌকার মনোনয়ন প্রত্যাশী মো: নুর হাকিম এর গণসংযোগ
নৌকার পক্ষে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা -২ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: নুর হাকিম শনিবার (২২ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে তিনি দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা, চন্দ্রবাস ,নাটুদা, বিভিন্ন হাট- বাজার এবং জনসম্মুখে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। গণসংযোগকালে নেতা-কর্মীদের সাথে নিয়ে তিনি সাধারন মানুষের মাঝে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সাফল্যের কথা তুলে ধরে লিফলেট বিতরণ করেন এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চান এবং তার জন্য সকলের কাছে দোয়া চান। কার্পাসডাঙ্গা বাজার মোড় এলাকায় অবস্থিত কাজী নজরুল ইসলাম চত্বরে এক পথসভায় তাঁর নৌকার মনোনয়ন পাওয়ার ব্যাপারে প্রত্যাশা জানিয়ে দামুড়হুদা উপজেলাকে স্মার্ট গড়ার লক্ষ্যে উন্নয়ন ভাবনা তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
চুয়াডাঙ্গা-২ (দামুড়হুদা-জীবননগর-দর্শনা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো: নুর হাকিম তিনি জাতীয় দৈনিক সকালের সময়ের সম্পাদক ও প্রকাশক। ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শে বিশ^াসী। প্রতিনিয়ত খোঁজ খবর রাখছেন এলাকার মানুষের। যোগ দিচ্ছেন দলীয় নানা কর্মসূচিতে। বৈশি^ক মহামারি করোনার সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অকাতরে। এছাড়া বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠায় তার রয়েছে অসামন্য অবদান। মিডিয়া অঙ্গনে ‘সাদা মনের মানুষ’ হিসেবে রয়েছে ব্যাপক পরিচিতি। একজন ব্যবসায়ী হিসেবে রয়েছে তার সুনাম। এসময় মো: নুর হাকিম তার বক্তব্যে তিনি জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে আবারও নৌকা মার্কায় ভোট আহবান করেন। এসময় শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
এমএসএম / এমএসএম
লালমাই পাহাড়ের ‘সিলগালা’ কূপ ঘিরে রহস্য- ২০০৪ সালে গ্যাসের সন্ধান, কৌতূহলে স্থানীয়রা
দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের 'স্টপ দ্য স্টিগমা ২.০' প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত
কালকিনিতে জেলেদের চাল নিয়ে ইউপি চেয়ারম্যানের চালবাজী!
সুন্দরবনে চোরাশিকারীদের কবল থেকে ২ হরিণ উদ্ধার, বনে অবমুক্ত
হাতিয়ায় নিখোঁজ শিশুর ভাসমান লাশ উদ্ধার
রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে মেহেরপুরে সেমিনার অনুষ্ঠিত
মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক
ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
পিরোজপুরে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান
গ্রাম পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্য
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রস্তুত নড়াইলের বিশাল আকৃতির গরু ‘বাহুবলি’