জয়পুরহাটে বিদেশী পিস্তল ও গুলিসহ ২ জন আটক
জয়পুরহাটের পাঁচবিবিতে ১ টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ ২ জন ব্যাক্তিকে গ্রেফতার করেছে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
গতকাল শনিবার বিকেলে জয়পুরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম এর নির্দেশে পাঁচবিবি পৌরসভার অন্তর্গত পশ্চিম বালিঘাটা টি এ্যান্ড টি পাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর গ্রামের মৃতঃ আব্দুর রশিদের ছেলে সুজন হোসেন (৩৫) এবং একই গ্রামের মৃতঃ আব্দুল হকের ছেলে জয়নাল আবেদিন লিটন (৩২)।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন।
তিনি আরো জানান এসআই মিজানুর রহমান ও সাগর সরকার সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে পাঁচবিবি পৌর এলাকায় দুইজন অস্ত্র কারবারি পিস্তল ও গুলি নিয়ে বিক্রির উদ্দেশ্যে অপেক্ষা করছে।এ সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যরা অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ দুইজকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে পাঁচবিবি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied