শরীয়তপুরের গোসাইরহাটে সৌদি খেজুরের নার্সারি ও চারা বিক্রি করে সফল চাষি সোলাইমান খান
সৌদি খেজুরের নার্সারি ও চারা বিক্রি করে সফল শরীয়তপুরের সোলাইমান খান। চার বছরের ব্যবধানে এখন তার বাৎসরিক আয় ৬-৭ লাখ টাকা। কঠোর পরিশ্রমে এ সফলতা পেয়েছেন সোলাইমানের পরিবার।
সরেজমিনে দেখা যায়, শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের ছোটকাচনা গ্রামের খেজুর বাগানে সার্বক্ষণিক পরিচর্যার কাজে ব্যস্ত থাকেন সোলাইমান ও তার বাবাসহ দুই ভাই। এখন তার বাড়ির পাশে কয়েকহাজার সৌদি খেজুরের চারা। ৪ বছরের ব্যবধানে তার বাগানে কয়েকটি গাছে এসেছে খেজুর। পুরো রঙ না আসলেও আধাপাকা হালকা লাল হলুদ ও সবুজ রঙের খেজুর খেতেও দারুণ স্বাদ। দূর দুরান্ত থেকে অনেকেই প্রতিদিন এই খেজুর বাগান দেখতে আসেন।
দৈনিক সকালের সময় পত্রিকার সাথে কথা হয় সোলাইমান খানের। তিনি বলেন, ভাগ্য ফেরাতে ইউটিউবে ভিডিও দেখে ও খেজুর বাগান পরিদর্শন করে ২০১৯ সালের মে মাসে বন্ধুদের মাধ্যমে প্রথমে সৌদি আরব থেকে ২০টি বীজ আনি। ৭ মাসের ব্যবধানে গাছে ফল আশায় আমি আরো ১০০টি সৌদি খেজুরের চারা সংগ্রহ করে বাড়ির পশ্চিম পাশের জমিতে রোপণ করি। এখন আমার বাগানে কয়েক হাজার সৌদি খেজুরের চারা রয়েছে। নিজের মতো করে গাছের পরিচর্যা করতে থাকি। পাশাপাশি নার্সারিও করেছি। নার্সারিতে বিভিন্ন জাতের সৌদি খেজুরের চারা আছে। ৫০০ টাকা থেকে শুরু করে একটি গাছ ১ লক্ষ টাকা পর্যন্ত বিক্রি করেছি।
সোলাইমানের বাবা দলিল উদ্দিন খান বলেন, ছেলেকে খেজুর বাগান করার জন্য জমি দিয়েছি। এখন সাফল্য এসেছে। নার্সারি থেকে চারা বিক্রি করে ছেলের সংসার ভালোই চলে। কিছুদিন আগেও ৮টি বড় সৌদি খেজুর গাছ বিক্রি করেছি দুই লাখ টাকায়।
বাগানে ঘুরতে আসা অন্তর দাস বলেন, লোকমুখে শুনে আমি বাগানে ঘুরতে এসেছি দেখে অনেক ভালো লাগছে, আমাদের দেশেও এতো ভালোভাবে সৌদি খেজুর চাষ হয়। কাঁচা খেজুরগুলো খেতে অনেক মিষ্টি ও সুস্বাদু। তার থেকে চারা নিয়ে আমিও সৌদি খেজুর বাগান করার চিন্তা করছি।
নাগেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল খান বলেন, সৌদির খেজুর চাষ করে লাভবান হয়েছে সোলাইমান। তার কয়েকটি গাছে প্রচুর পরিমাণ খেজুর ধরেছে। শুনেছি সোলাইমান নাগেরপাড়ায় আরেকটি নার্সারিও করেছে। এমন উদ্যোগ নিলে দেশে খেজুরের চাহিদা কিছুটা হলেও পূরণ হবে।
গোসাইরহাট উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন বলেন, আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে খেজুরের বাগান সার্বিকভাবে দেখভাল করছি। পাশাপাশি রোগবালাই নিরাময়ের পরামর্শ দিচ্ছি।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied