উঠানে খেলতে খেলতেই ঢোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু
লালমনিরহাটের হাতীবান্ধায় ডোবার পানিতে ডুবে নাবিল নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এতে ওই পরিবারসহ এলাকা জুড়ে নেমে আসে শোকের মাতম।
রোববার (২৩ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রামের আকিজ বিড়ি ফ্যক্টরী এলাকায় এ ঘটনাটি ঘটেছে। শিশু নাবিল ওই এলাকার বাসিন্দা আলমের ছেলে।
প্রতিবেশী জাকির হোসেন বলেন, শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত আর বাবা কাজের জন্য বাইরে ছিল। শিশুটি একাই বাড়ির উঠানে খেলা করছিলো। এক সময় শিশুটিকে উঠানে দেখতে না পেয়ে তার মা খোজাখুজি করে৷ পরে বাড়ির পিছনে ডোবার পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করে। চিৎকার শুনে আমি ছুটে গিয়ে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আল আকসা বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied