রামগড়ে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
খাগড়াছড়ির রামগড় উপজেলার আটটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৩ বিজিবি) রামগড় জোন।
রবিবার (২৩ জুলাই) সকাল সাড়ে নয়টায় রামগড় জোন সদরে বর্ডার গার্ড বাংলাদেশর (৪৩ বিজিবি) জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু বকর ছিদ্দিক সাইমুম উপস্থিত থেকে সকল শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষকদের হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেন।
এ সময় উপজেলার প্রত্যন্ত অঞ্চলের গরিব, অসহায়, সুবিধা বঞ্চিত স্কুলগামী শিক্ষার্থীরা ক্রীড়া সামগ্রী পেয়ে আবেগাপ্লুত হয়ে যায় এবং শিক্ষকগণও এ উদ্যোগের প্রশংসা করেন।
ক্রীড়া উপকরণ বিতরণ শেষে বিজিবির জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু বকর ছিদ্দিক সাইমুম বলেন, আর্থসামাজিক উন্নয়নে বিজিবি ছোট উদ্যোগটি শিক্ষার্থীদের সঠিক মানুষ ও সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে ভূমিকা রাখবে। বিজিবি সবসময় আপনাদের পাশে ছিল, আছে , ভবিষ্যতেও থাকবে এবং শিক্ষার্থীদের মানবিক বিকাশে বিজিবির এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় বিজিবি বিভিন্ন পদমর্যাদার সদস্য, শিক্ষক, শিক্ষার্থী সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল