ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

রাজস্থলীতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা


চাইথোয়াইমং মারমা, রাজস্থলী photo চাইথোয়াইমং মারমা, রাজস্থলী
প্রকাশিত: ২৩-৭-২০২৩ বিকাল ৫:৫১
রাঙামাটি জেলা  রাজস্থলীতে সারাদেশব্যাপীসহ জাতীয় পাবলিক সার্ভিস দিবস- ২০২৩ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 রবিবার  (২৩ জুলাই) সকাল ১০ টায়  রাজস্থলীতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস- ২০২৩ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গন হতে বিভিন্ন দিক মোড় প্রদক্ষিণ  এসে র‌্যালীটি শেষ হয়েছে। 
এর পর র‌্যালী শেষে উপজেলা  হলরুমে,  উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা খাদ্য বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিষ ভৌমিক এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, মেডিকেল অফিসার ডা, আজমেরি সুলতানা খানম, ওসি তদন্ত দেওয়ান সামসু উদ্দিন, কৃষি অফিসার আবুল খায়ের, ২ নং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা,  পুলিশ উপ পরিদর্শক রানা বড়ুয়া মৎস বিভাগ,  সমাজ সেবা, মহিলা বিষয়ক  এবং অন্যান্য সরকারি-বেসরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষকাবৃন্দ,সাংবাদিক,  রাজনৈতিক,  ছাত্র-ছাত্রীবৃন্দগণ উপস্থিত ছিলেন। শেষে  আলোচনা  সভায় বক্তারা বলেন' সাধারণ জনসাধারণ সচেতন হওয়ার আহবান জনসাধারণ যেন তাদের সেবা সঠিক ভাবে পায় তার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানানো হয়। নারীদের যে কোন সেবার জন্য তথ্য কর্মকর্তার কাছে অভিযোগ করার সহ
সাধারণ কৃষকদের সেবা প্রদানের জন্য উপজেলা কৃষি সেন্টার সবসময় প্রস্তুত রয়েছে বলে মন্তব্য তুলে ধরা হয়।  বর্তমানে সাধারণ জনগণ অভিভাবকদের কে বিভিন্ন গুজবে কান না দিয়ে সচেতন হওয়ার জন্য এবং সাধারণ মানুষকে যে কোন সমস্যার জন্য ৩৩৩ সরকারী ফ্রি  কল  দিয়ে সেবা নেওয়ার জন্য আহবান জানান। 
এসময়  উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ বলেন, জনগণের যেকোন সেবা কিভাবে সাধারণ পাবলিক কাছে যত দ্রুত সহজ করে দেওয়া যায় সেই উপলক্ষে পাবলিক সার্ভিস দিবস পালিত হচ্ছে এবং সেই জন্য আমরা সবসময় সুবিধা দিতে  চেষ্টা করে যাচ্ছি। আসুন আমরা উন্নয়নের বাধা গুজব ছড়ানো প্রতিরোধ করি। সকলে সচেতন হোন। ২০৪১ সালে একটি স্মার্ট বাংলাদেশ সকলে মিলে গড়ে তুলতে চাই।

এমএসএম / এমএসএম

গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া

লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা

সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর

টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান

দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার

নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন

কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি

যমুনায় অভিযান: ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জরিমানা