প্রতিবেদন প্রকাশের পর টাকা পেয়েছেন রাজনগরের কৃষকরা
খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, কৃষি উন্নয়নের মাধ্যমে কৃষকের জীবনমান উন্নয়ন এবং গ্রামকে শহরে রূপান্তর করার জন্য নানা উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষকদের কাছে সাশ্রীয় মূল্যে কৃষিপণ্য পৌঁছে দিতে বড় অংকের ভর্তুকি দিচ্ছে সরকার। কৃষকদের চাষাবাদে আগ্রহ সৃষ্টির জন্য প্লট প্রদর্শনীতে বীজ, সার, ওষুধ ও নগদ অর্থও বরাদ্দ রয়েছে।
কিন্তু সরকারের এই মহতি উদ্যোগকে বাস্তবায়ন করছেন না মৌলভীবাজারের রাজনগর উপজেলা কৃষি কর্মকর্তা। মো. রেজাউল করিম নামের এই কর্মকর্তা বিভিন্ন প্রকল্পের প্রদর্শনীতে বরাদ্দকৃত টাকা, সার, বীজ ও অন্যান্য উপকরণ কৃষকদের মধ্যে বণ্টন না করে নিজেই আত্মসাৎ করছেন বলে অভিযোগ উঠেছিল। এ ব্যাপারে দৈনিক সকালেরর সময়ে প্রতিবেদন প্রকাশের পর টনক নড়ে জেলা ও বিভাগীয় কৃষি অফিসের।
রবিবার এই অফিসারের তদন্ত টিম আসবে শুনতে পেরে তিনি বিভিন্ন প্রদশর্নীতে টাকা না পাওয়া কৃষকদের সকালে কৃষি অফিসে ডাকেন এবং অনুরুধ করেন তদন্ত টিমের কাছে মিথ্যা কথা বলতে। এ সময় তিনি কয়েকজন কৃষককে নগদ কিছু অর্থ প্রেরন করেন।
এ ব্যাপারে পাঁচগাও ইউনিয়নের কৃষক জয়নাল মিয়া বলেন, রবিবার আমাকে কৃষি অফিসার ২০০০ টাকা দিয়েছেন এবং অনুরুধ করেছেন তদন্ত টিমকে বলার জন্য টাকা পূর্বে পেয়েছি।
কামারচাক ইউনিয়নের কৃষক মাহমদ মিয়া বলেন, আমি কোনো অর্থ পাইনি। এর পূর্বে ও অফিসার আমার প্রদশর্নী দেখিয়ে পুরুষ্কার লাভ করেছেন কিন্তু আমাকে কোনো ধরনের অর্থ প্রদান করেননি উল্টো আমার ৮০০০/১০০০০ টাকা ক্ষতি হয়েছে।
কামারচাক ইউনিয়নের কৃষক ওয়াতির মিয়া বলেন, আমাকে আজকে ১৭ শ টাকা দেওয়া হয়েছে। তদন্ত অফিসার ডাকলে বলার জন্য টাকা পূর্বে পেয়েছি তাই বাধ্য হয়ে আমি মিথ্যা কথা বলেছি।
এ ছাড়াও সুমেনা বেগুন,কবি বেগম, কালাম মিয়া, স্বপন মিয়া, আব্দুল্লাহ এ দিন সকলে নগদ অর্থ পেয়েছেন তাদেরকে একইরুপে বলা হয়েছে টাকা ও বিভিন্ন সহযোগিতা পূর্বে পেয়েছেন স্বীকার করতে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied