মান্দায় ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাঝে হাঁস বিতরণ
নওগাঁর মান্দায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২৩৮ জন সুফলভোগীদের মাঝে ২০ টি করে হাঁস বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে সোমবার বেলা সাড়ে ১০ টার দিকে উপজেলার পরিষদের মিলনায়তন হলরুমে এসব হাঁস বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা আ.লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা ও গৌতম কুমার মহন্ত প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নুরুজ্জামান, ভেটেনারী সার্জন ডাঃ বেনজির আহমেদসহ অফিসের সংশিষ্ট কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে