ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

জয়পুরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ২৪-৭-২০২৩ দুপুর ৪:৩৫
নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদশ এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সোমবার জয়পুরহাটে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
 
জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলার কনফারেন্স রুমে  জেলা মৎস্য কর্মকর্তা সরদার মহীউদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন।  
 
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সিনিয়র সহকারী পরিচালক দিপক কুমার হালদার, মোহাম্মদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি হেলাল উদ্দিন, সাংবাদিক মাশরেকুল আলম, শাহজাহান সিরাজ মিঠু প্রমুখ। 
 
জেলা মৎস্য কর্মকর্তা সরদার মহীউদ্দিন জয়পুরহাট জেলার মৎস্য সেক্টরের ১৫ বছরের অর্জন সমূহ এবং মৎস্য  সপ্তাহের বিস্তারিত কর্মসূচী নিয়ে সভায় অবহিত করেন। 

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন