দামুড়হুদায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
২৫ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় দামুড়হুদায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে উদ্বোধনী র্যালী অনুষ্ঠিত হয়, র্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরবর্তীতে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়। "নিরাপদ মাছে ভরবো দেশ " গড়ব স্মার্ট বাংলাদেশ " এই স্লোগানকে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলী মুনসুর বাবু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান শহীদুল ইসলাম, আব্দুল ওদুদ শাহ ডিগ্রী কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন, উপজেলা মৎস্য কর্মকর্তা হামিদুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী সহ উপজেলার সকল মৎস্যজীবি সমবায়সমিতির নেতৃত্ববৃন্দ, সকল মৎস্য জীবিবৃন্দ। অনুষ্টানটির সঞ্চলায় ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার হারুন অর রশীদ।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার