সাকিব-মুস্তাফিজের জন্য সুসংবাদ
ইংল্যান্ড সিরিজ স্থগিত হওয়ায় সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ তৈরি হয়েছে। অনাপত্তিপত্রের জন্য আবেদন করলে তাদের আইপিএলে খেলার অনুমতি দেবে বোর্ড।
বাংলাদেশের এই দুই তারকা ক্রিকেটার স্থগিত হয়ে যাওয়া এবারের আইপিএলে অংশ নিয়েছেন। সাকিব খেলেছেন তার পুরনো দল কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আর মুস্তাফিজুর ফিরেছেন রাজস্থান রয়্যালসে।
করোনার কারণে আইপিএলের চর্তুদশ আসর স্থগিত হয় গত মে মাসে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে স্থগিত হওয়া আইপিএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। তিন সপ্তাহের মধ্যেই বাকি ৩১ ম্যাচ শেষ করতে চায় বিসিসিআই। ১৫ অক্টেবর হবে প্রতিযোগিতার ফাইনাল।
ওই সময় বাংলাদেশ সফরে আসার কথা ছিল ইংল্যান্ড দলের। কিন্তু সেই সফর পিছিয়ে গেল ১৮ মাস। অর্থাৎ ২০২৩ সালের মার্চে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল।
বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম জানিয়েন, ‘ইংল্যান্ড সিরিজ হলে সাকিব ও মোস্তাফিজ খেলার সুযোগ পেত না। এখন যেহেতু সিরিজটি হচ্ছে না যদি তারা আবেদন করে আমরা অনাপত্তিপত্র দেব।’
এবারের আইপিএলে সাকিবের পারফরম্যান্স সন্তোষজনক ছিল না। তিন ম্যাচে করেছেন মাত্র ৩৮ রান, বল হাতে নিয়েছেন দুই উইকেট। তবে রাজস্থানের হয়ে মুস্তাফিজের পারফরম্যান্স ভালো ছিল। সাত ম্যাচে উইকেট পেয়েছেন ৮টি। বোলিংয়েও ছিলেন মিতব্যয়ী।
প্রীতি / প্রীতি
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো