ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

অদম্য আরিফের স্বপ্নভঙ্গের গল্প


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৫-৭-২০২৩ দুপুর ৪:৩
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় কলা ও মানববিদ্যা অনুষদের অধীন বি ইউনিটে ৭৫৪ তম হয়ে উত্তীর্ণ হন মো. আরিফুল ইসলাম। গত ১২ জুলাই প্রাথমিক ভর্তির জন্য ১ম তালিকা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। তালিকায় উল্লেখ করা হয় ১৩ জুলাই থেকে ২০ জুলাই এর মধ্যে ৩৫০০ টাকা প্রদান করে প্রাথমিক ভর্তি নিশ্চিত করার জন্য। 
 
তালিকায় আরিফুল ইসলাম দর্শণ বিভাগের জন্য মনোনীত হলেও নির্দিষ্ট সময়ে ভর্তি হতে পারেনি। গত কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট অনেকের কাছে ঘুরাঘুরি করেও কোন সমাধান পাননি তিনি। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর আবেদন করেন বলে জানা গেছে।
 
খোঁজ নিয়ে জানা যায়, আরিফুল প্রত্যন্ত গ্রামের ছেলে, তাঁর বাবা মারা যাওয়ায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তাকেই পরিবারের হাল ধরতে হয়। সংসারের হাল ধরার পাশাপাশি অদম্য এই মেধাবী পড়াশোনাও চালিয়ে যায়। ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় সে অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। কিন্তুু টাকার অভাবে ভর্তি হতে পারেনি কোথাও। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছিল তাঁর সর্বশেষ আশা কিন্তুু এখানেও ভর্তি হওয়া হলো না আরিফের।
 
সকালের সময়কে আরিফ বলেন, ২০ জুলাই ভর্তির শেষদিন ছিল, কিন্তুু আমার স্মার্টফোন না থাকায় ভর্তির তথ্য পেতে দেরি হয়ে যায়। আমার বাবা না থাকায় পরিবারের দায়িত্ব আমার উপর পড়ে। পড়াশোনার পাশাপাশি পরিবারও আমাকে দেখতে হয়। ভর্তির খবর শুনে টাকা সংগ্রহ করে আসতে আসতে বৃহস্পতিবার সন্ধ্যা হয়ে যায়। যাঁর কারনে আমি নির্দিষ্ট সময়ে ভর্তি হতে পারিনি। আমি উপাচার্য বরাবর আবেদন করেছি মানবিক দিক বিবেচনায় নিয়ে আমাকে ভর্তির সুযোগ প্রদানের জন্য। আমার আরও কয়েকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তির চান্স হলেও টাকার অভাবে ভর্তি হতে পারিনি। এখন এখানেও ভর্তি হতে না পারলে আমার ও পরিবারের সব স্বপ্ন শেষ হয়ে যাবে।
 
 এব্যপারে কথা বলতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. শিরিন আক্তারের মোবাইলে একাধিকবার কল ও ক্ষুদেবার্তা দিয়েও কোন সাড়া না পাওয়ায় কথা বলা সম্ভব হয়নি।

এমএসএম / এমএসএম

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ