ডামুড্যায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও মৎস্য পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও মৎস্য পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ মাছের উৎপাদন বাড়াতে ডামুড্যা উপজেলার জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্যে ডামুড্যা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করেণ।
আজ(২৫ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা, আলোচনা সভা শেষে মৎস্য খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ৩ জন মৎস্যচাষী কে মৎস্য পুরস্কার প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলমগীর হোসেন মাঝি । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান খাদিজা খানম লাভলি, উপজেলা মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা সিড্যা ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ জিল্লু।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় মৎস্য সম্পদকে রক্ষা করার প্রয়াসে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে চায়না জাল, কারেন্ট জাল, ভুচনা জাল, বেরী জাল,খড়াজাল সহ অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে। যাতে পোনামাছ অবমুক্ত থাকতে পারে। এছাড়া মৎস্য শিকারের আবরোধকালীন সময়ে প্রকৃত জেলেদের মাঝে চাল বিতরণের নানা রকমের অনিয়মের কথাও তুলে ধরেন তারা। পরে উপস্থিত কর্মকর্তা, সুবিধাভোগী জেলে, বিভিন্ন ইউনিয়নে মৎস্য কমিটির সদস্যবৃন্দ স্থানীয় গণমাধ্যমর্কীদের নিয়ে একটি র্যালি করা হয়। র্যালি শেষ উপজেলা পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।উপজেলা মৎস্য অফিস থেকে জানা যায়, জাতীয় মৎস্য সপ্তাহ (২৪-৩০ জুলাই) এই সাত দিন নানা কর্মসূচি পালন করবে।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied