শ্রীপুরে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি উদ্বোধন
মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের গোয়ালদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার(২৫ জুলাই)মাগুরার শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের গোয়ালদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা.সুশান্ত চন্দ্র রায়ের সভাপতিত্বে উপজেলা উপ -সহকারী প্রাণিসম্পদ অফিসার মোঃ ফরিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কমলেশ মজুমদার শিক্ষার্থীদের হাতে দুধের প্যাকেট তুলে দিয়ে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রকল্প পরিচিতি বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোঃ হুসাইন রাসেল,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চর মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কুমার মন্ডল,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাষ চন্দ্র দেব জ্যোতি,উপজেলা পিটিএ কমিটির সভাপতি খালেদুর রহমান টিটো। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা.সুশান্ত চন্দ্র রায় বলেন, এলডিডিপি প্রকল্পের আওতায় সারাদেশে ৩০০টি বিদ্যালয়ে পাইলট প্রকল্প হিসেবে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি চালু করা হয়েছে। এ প্রকল্পের আওতায় শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের গোয়ালদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৩৪ জন শিক্ষার্থী সাপ্তাহে পাঁচ দিন ২০০ মিলি দুধের প্যাকেট পাবে।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ