ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটের নদী ও পুকুরে ডুবে শিশুসহ তিনজনের মৃত্যু


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২৫-৭-২০২৩ দুপুর ৪:৪১

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধরলা নদীর রাবার ড্রাম এলাকায় গোসলে নেমে  মিসকাত (১০), নাহিদ আহম্মেদ রাকসা (১৪) নামের দুই কিশোর এবং আদিতমারীর উপজেলায় পুকুরে ডুবে ঝুমকি রানি (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুর ২টায় পাটগ্রাম ধরলা নদীর রাবার ড্রাম এলাকায় এবং দুপুর ১ টার দিকে আদিতমারী উপজেলার মহিষখোচা বাজার সংলগ্ন বৈশ্যপাড়ায় এ দূর্ঘটনা ঘটে। 

পাটগ্রামে নিহত দুই কিশোর পাটগ্রাম পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের কাপড় ব্যবসায়ী রাসেলে মিয়ার ছেলে নাহিদ আহম্মেদ রাকসা (১৫) ও একই এলাকার নুরু মিয়ার ছেলে মিসকাত(১০)। আদিতমারীতে নিহত শিশু ঝুমকী রানি(২) উপজেলার মহিষখোচা এলাকার সুশীল চন্দ্র রায়ের মেয়ে।

স্থানীয়রা জানায়, পাটগ্রামে তিন বন্ধু মিলে স্থানীয় রাবার ড্রাম এলাকার ধরলা নদীতে গোসলের নামেন।এ সময় আদর নামে এক কিশোর উঠে আসতে পারলেও হৃদয় ও মিসকাত ডুবে যায়।  স্থানীয়রা তাদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। আর আদিতমারীতে শিশু ঝুমকি খেলতে গিয়ে অসাবধানবত ডোবায় থাকা পানিতে পরে নিহত হয়।

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন,ওই দুই শিশুকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগে তাদের মৃত্যু হয়। 

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি)ফেরদৌস ওয়াহিদ ও আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার