ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

এক চার্জে চলবে ২৪০ কিলোমিটার


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৪-৮-২০২১ দুপুর ১০:৩২

ইলেকট্রিক স্কুটারের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। ক্রমবর্ধমান চাহিদার নিরিখে ভারতে এলো নতুন ইলেকট্রিক স্কুটার। সিম্পেল এনার্জি নামের একটি প্রতিষ্ঠান হাইব্রিড স্কুটার এনেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে নতুন এই স্কুটার এক চার্জে ২৪০ কিলো মিটার পথ পাড়ি দিতে পারবে।

স্পোর্টি লুকে ইতিমধ্যেই সকলের নজর কেড়েছে এই ইলেকট্রিক ভেহিকেল।

সম্প্রতি সিম্পেল এনার্জি নতুন মডেলের স্কুটার আনার ঘোষণা দিয়েছে। মার্ক ২ মডেলে এটি বাজারে আসবে। এই স্কুটিটি মাত্র ৩.৬ সেকেন্ডের মধ্যে প্রতি ঘন্টা ৫০ কিলোমিটার স্পিড তুলতে সক্ষম।

এতে থাকছে ৪.৮ কিলোওয়াটের লিথিয়াম আয়ন ব্যাটারি। কোম্পানির দাবি, একবার ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে এটি ২৪০ কিমি রাস্তা পার করতে পারে। গাড়িটির সর্বোচ্চ গতিবেগ রয়েছে ১০০ কিমি প্রতি ঘন্টা।

ব্যাটারি চার্জিংও হবে অত্যন্ত দ্রুত। সাধারণ সকেটে ৪০ মিনিটে চার্জ হবে বাইকটি। অন্যদিকে চার্জিং স্টেশনে মাত্র ১৭ মিনিটেই ব্যাটারি চার্জ করা যাবে। এছাড়া এই স্কুটিটিতে থাকছে টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট ইনস্ট্রুমেন্ট স্ক্রিন এবং ব্লুটুথ কানেকশনের ফিচারও। ভারতে এই বাইকের দাম হবে ১ লাখ রুপি।

প্রীতি / প্রীতি

বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা

এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!

নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক

শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা