১৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার
খুলনা লবণচরা থানা পুলিশের একটি বিশেষ টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারের বিষয়টি মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তি প্রেরণের মাধ্যমে কেএমপি নিশ্চিত করেছে।
ঘটনা সূত্রে, খুলনার রূপসা ব্রীজ থেকে জিরোপয়েন্ট গামী সড়কের মোড়স্থ তাসিন টি স্টোর নামক চায়ের দোকানের সামনে থেকে মাদক কারবারি ১) আশুতোষ নাথ (৪৭), পিতা-মৃত: রামপদ নাথ, সাং-দেহারীপাড়া, থানা-রাউজান, জেলা-চট্রগ্রাম’কে ৫০০ (পাঁচ শত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। এছাড়াও, সোমবার রাত ৮:২০ এর সময় সময় লবণচরা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রূপসা ব্রীজ হতে জিরোপয়েন্ট গামী সড়কে সাচিবুনিয়া বিশ্বরোড মোড় থেকে মাদক কারবারি ২) ওমর ফারুক শেখ(৪৩), পিতা-নুর মহম্মদ শেখ, সাং-আজগড়া শেখবাড়ী, থানা-তেরখাদা, জেলা-খুলনা’কে ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে লবণচরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ০২ টি মামলা রুজু করা হয়েছে।
এমএসএম / এমএসএম
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন