বরগুনা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিধিবহির্ভূত দরপত্রে কাজ দেওয়ার অভিযোগ
বরগুনা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে বিধিবহির্ভূত ভাবে টেন্ডারের কাজ দেওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার(২৫ জুলাই)বেলা ১১টায় বরগুনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বরগুনার মেসার্স এনএইচ-এমটি-এফই(জেভি)এর পক্ষে মো: বশির আহম্মেদ এই অভিযোগ করেন।লিখিত অভিযোগে তিনি বলেন, বরগুনা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একটি প্রকল্পের (উপকূলীয় অঞ্চলে বৃষ্টির পানি সংরক্ষণ) দরপত্র আহবান করা হয়।
গত ২৫ মে ২০২৩ তারিখে ১১ কোট ৪০ লাখ ৭৭ হাজার ৩ শত ২৫ টাকার ওই দরপত্র খোলা হয়। সেখানে মেসার্স এনএইচ-এমটি-এফই(জেভি) ১১ কেটি ৭৪ লাখ ৯৪ হাজার ৬শত ২১ টাকার উক্ত দরপত্রে অংশ গ্রহন করে।উক্ত দরপত্রে ১০ কোটি ২৬ লাখ এ্যাবাভ সর্বনিম্ন দরদাতা ছিল মেসার্স নাহর এন্ড পলি। এ সত্বেও বরগুনা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রাইসুল ইসলাম আমাকে কাজ দেয়ার কথা বলে ২০ লাখ টাকা গ্রহন করে।যাহা পূবালী ব্যাংক বরগুনা শাখায় হিসাব-৩০০৭১ নম্বরে প্রদান করি।কিন্তু অজ্ঞাত কারণে আমাকে কাজ না দিয়ে ৬০ লাখ (প্লাস) টাকা দরে মেসার্স কামাল এন্টার প্রইজকে প্রদান কেরে। নির্বাহী প্রকৌশলী ও কামাল এন্টার প্রাইজ ব্যাবসায়িক অশিংদার হিসেবে কাজ করে বলে অভিযোগ রয়েছে। সংবাদ সম্মেলনে জানান হয়, সর্বনিম্ন দরদাতাকে কাজ না দেয়ায় সরকার প্রায় অর্ধলক্ষ টাকার আয় থেকে বঞ্চিত হয়েছে। মো: বশির আহম্মেদ তাঁর দেয়া টাকা ফেরত দাবী করেন।
এ বিষয়ে জানতে চাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রাইসুল ইসলাম গণমাধ্যমকে বলেন, কোন অভিযোগ থাকলে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তারা অভিযোগ করুক।আমাকে হুমকি ও হয়রানি করার জন্য আমিও ব্যবস্থা গ্রহণ করছি।খুব শীঘ্রই আপনাদের এ বিষয় নিয়ে বিস্তারিত জানানো হবে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied