টাঙ্গাইলে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও বিভিন্ন কর্মসূচী
টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। ২৫ জুলাই মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী রেব হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। নবাগত জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ মোঃ ছানোয়ার হোসেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস. এম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন টাঙ্গাইল সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আইয়ুব আলী। আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষী ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এর আগে ডিসি লেকে পোনা মাছ অবমুক্ত করা হয়। আয়োজকগন জানান, আগামী ৩০ জুলাই এ মৎস্য সপ্তাহের কর্মসূচি শেষ হবে।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied