ডামুড্যায় স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন
শরীয়তপুর জেলার ডামুড্যায় প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও পুষ্টিকর দুগ্ধজাত পণ্যের 'স্কুল মিল্ক ফিডিং' কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬ জুলাই ) সকালে 'স্কুল মিল্ক ফিডিং' কর্মসূচির আওতায় স্কুল শিক্ষক ও অভিভাবকদের জন্য পুষ্টি ও পরিবেশ সচেতনতা বিষয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং ডামুড্যা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলার ১৩ নং চরনারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খানের সভাপতিত্বে ও উপজেলা ইউআরসি কর্মকর্তা ফয়জুল কবির এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সব্যাসাচী মজুমদার, উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দীন, পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন হাওলাদার, ১৩ নং চরনারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিগার সুলতানা, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, সদস্য, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রকল্প সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর অধীনে সারাদেশে ৩০০টি বিদ্যালয়ে পাইলট প্রকল্প হিসেবে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি চালু করা হবে। সারাদেশে ৩০০ টি স্কুলে এই কর্মসূচির কার্যক্রম পরিচালিত হবে। এর ধারাবাহিকতায় শিশু শিক্ষার্থীদের নিরাপদ ও পুষ্টিকর দুগ্ধজাত দুধ পান করার মাধ্যমে পুষ্টির চাহিদা মেটাতে ডামুড্যা উপজেলার একটি বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণির সকল শিক্ষার্থীকে বিনামূল্যে প্রতিদিন ২০০ মিলি লিটার করে প্যাকেটজাত পাস্তুরিত দুধ প্রদান করা হবে। আগামী ২০২৫ সাল পর্যন্ত এ প্রকল্প চালু থাকবে।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার