ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

দর্শনা আকন্দবাড়িয়ায় ছাগল বাচাতে যেয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধাসহ ৯ টি ছাগলের মৃত্যু


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ২৬-৭-২০২৩ দুপুর ১:১৩
চুয়াডাঙ্গার দর্শনা আকন্দবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে ৭০ বছরের বৃদ্ধা সহ ৯ টি ছাগলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৬ জুলাই বুধবার সকাল সাড়ে ১০ ঘটিকার সময় আকন্দবাড়িয়া ফার্মপাড়া সংলগ্ন কেরুর জৈব সার কারখানার পিছনে ছোটপুল নামক স্থানে এঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দর্শনা আকন্দবাড়িয়া ফার্ম পাড়ার কালাম মিয়ার স্ত্রী নুর-জাহান বেগম (৭০) প্রতি দিনের ন্যায় ছাগল চরাতে যায় ছোট পুল নামক স্থানে। ঘটনার সময় ছাগল গুলো রেললাইনের উপর দিয়ে পার হচ্ছিল। এসময় হঠাৎ আচমকা দেখতে পায় খুলনা থেকে ছেড়ে আসা আপ- রুপসা আন্তঃ নগর 
ট্রেনটি চলে আসছে ট্রেন দেখে বৃদ্ধা নুর জাহান ছাগল গুলো বাচানোর জন্য রেল লাইনের উপর উঠে। সঙ্গে সঙ্গে চলন্ত ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলে নুর জাহানের মর্মান্তিক মৃত্যু হয়। সেই সময় ৯ টি ছোট বড় ছাগল ট্রেনে কাটা পড়ে মারা যায়। এ ঘটনায় দর্শনা হল্ট ষ্টেশন জি আরপি ফাঁড়ি পুলিশের ইনচার্জ  এস আই আতাউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ছাগল চরাতে গিয়ে ছাগলকে বাঁচাতে গিয়ে এ ঘটনা ঘটে। আমরা লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করেছি। ময়না তদন্তের কার্যক্রম প্রক্রিয়াধীন। 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ