ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

চবির একাডেমিক কাউন্সিল সভা বয়কট চার শিক্ষক নেতার


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৬-৭-২০২৩ দুপুর ২:১৭

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সিন্ডিকেটে দীর্ঘদিন ধরে একাডেমিক কাউন্সিল প্রতিনিধি নির্বাচন না দেওয়ায় একাডেমিক কাউন্সিলের সভা থেকে ওয়াকআউট করেছেন শিক্ষক সমিতির চার নেতা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপাচার্যের সভাকক্ষে শুরু হওয়া একাডেমিক কাউন্সিলের ২৪৪তম সভার মাত্র ১৫ মিনিটের মধ্যেই ওই চার শিক্ষক ওয়াকআউট করে সভাকক্ষ ত্যাগ করেন।

ওয়াকআউট করা চার শিক্ষক হলেন, চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান  ছিদ্দিকী , সহ-সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ আলা উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল হক ও সদস্য অধ্যাপক ড.লায়লা খালেদা আঁখি।

 মঙ্গলবার উপাচার্য বরাবর প্রেরিত এক চিঠিতে বিষয়টি নথিভুক্ত করার অনুরোধ করেন তারা। চিঠিতে তারা উল্লেখ করেন, দীর্ঘদিন যাবৎ চবির সিন্ডিকেটে একাডেমিক কাউন্সিলের প্রতিনিধি নেই। গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ২৪৩তম একাডেমিক কাউন্সিলের সভার আগে আপনার এবং উপ-উপাচার্যের সঙ্গে সাক্ষাতের সময় শিক্ষক সমিতির অনুরোধ সত্ত্বেও ওই সভায় একাডেমিক কাউন্সিল টু সিন্ডিকেট নির্বাচন না দিয়ে, স্বল্পতম সময়ের মধ্যে পরবর্তী একাডেমিক কাউন্সিলে একাডেমিক কাউন্সিল টু সিন্ডিকেট নির্বাচন দেওয়ার মৌখিক আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এ পর্যন্ত তা কার্যকর না হওয়ায় প্রতিবাদস্বরূপ আমরা আজকের একাডেমিক কাউন্সিল সভা থেকে ওয়াকআউট করছি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী একাডেমিক কাউন্সিল থেকে নির্বাচিত একজন সদস্য সিন্ডিকেটে প্রতিনিধিত্ব করবেন। এই পদে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৫ সালে। তখন প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন বাংলা বিভাগের অধ্যাপক ড. মহীবুল আজিজ। গত ১১ জানুয়ারি ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করলে পদটি শূন্য হয়ে যায়।

এ বিষয়ে  শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল হক সকালের সময়কে  বলেন,বছর খানেক সময় অতিবাহিত হয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্দোলন ও দাবির পরও তিনটি ক্যাটাগরির নির্বাচন দিচ্ছে না। গত সভার আগে উপ-উপাচার্যের কাছে আমরা নির্বাচন অনুষ্ঠানের দাবি করলে তিনি বলেন এই সভায় এটি সম্ভব হচ্ছে না, স্বল্প সময়ের মধ্যে আরেকটি সভা ডেকে নির্বাচনের ব্যবস্থা করা হবে। কিন্তুু স্বল্প সময়ের ব্যবধানে তো সভা অনুষ্ঠিত হয়নি বরং ৫ মাস অতিবাহিত হলেও এই সভায়ও নির্বাচনের কোন উদ্যোগ গ্রহন করা হয়নি। আমরা উনাকে অনুরোধ করেছি নির্বাচনের ব্যবস্থা করার জন্য, তাঁরপরও উপাচার্য তাঁর সিদ্ধান্তে অনড় থাকেন, এবং বলেন তিনি নির্বাচন দিতে  বাধ্য নয়। একারনেই আমরা ওয়াকআউটের সিদ্ধান্ত নেই।

এ ব্যাপারে জানতে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারকে কল ও ক্ষুদে বার্তা পাঠালেও কোন সাড়া পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের

উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি

উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী

রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন

অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা

কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ

এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরু ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বরের মধ্যে

ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থী বহিষ্কৃত

মাদকমুক্ত ঢাকা গঠনে ডিআইইউতে নীতিনির্ধারণী সংলাপ ৩ নভেম্বর

প্রাথমিক শিক্ষায় বইয়ের পাশাপাশি যুক্ত হবে লার্নিং টয়, খেলতে খেলতে শিখবে শিশুরা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১ নভেম্বর থেকে এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু