ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত দুই


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৭-২০২৩ দুপুর ২:২৮
চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা খেয়ে প্রাইভেটকারের চালক মাহবুব (৩৫) ও মালিক মো. মনির (৪৫) নিহত হয়েছেন। নিহতরা কুমিল্লা বুড়িচং উপজেলার পূর্বমারা এলাকা বাসিন্দা। তারা কক্সবাজার থেকে কুমিল্লা ফিরছিলেন।
একই দুর্ঘটনায় নিহত মনিরের স্ত্রী ও দুই সন্তান হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
 
বুধবার (২৬ জুলাই) ভোরে ৬ টায়  উপজেলার হাদিফকিরহাট বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন, গাড়ির ড্রাইভার কুমিল্লা বুড়িচং উপজেলার পূর্বমারা এলাকার মো. সোবহানের ছেলে মাহবুব (৩৫), গাড়ির যাত্রী একই এলাকার ফুল মিয়ার ছেলে মো. মনির (৪৫)।
আহতরা হলেন গাড়িতে থাকা যাত্রী নিহত মনিরের স্ত্রী মৌসুমী, তাদের দুই সন্তান মেজবা ও মাহতাব। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি ট্রাক গাড়ি দাঁড়িয়ে ছিলো। ট্রাকের পেছনে প্রাইভেটকারটি জোরে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেছে। এতে প্রাইভেটকারের থাকা ২ জন নিহত হয়েছেন। আরো ৩ জন গুরুত্বর আহত হয়েছেন।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদাত হোসেন বলেন, প্রাইভেটকার গাড়ির চালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা হতে পারে। প্রাইভেটকারে থাকা যাত্রীরা কক্সবাজার থেকে কুমিল্লা যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের লাশ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশের হেফাজতে রয়েছে।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত