ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে ফলদ চারা বিতরণ রাজস্থলীতে


চাইথোয়াইমং মারমা, রাজস্থলী photo চাইথোয়াইমং মারমা, রাজস্থলী
প্রকাশিত: ২৬-৭-২০২৩ দুপুর ৩:৭
রাঙামাটি  পার্বত্য জেলার রাজস্থলী  উপজেলার  আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে রাখা রাজস্থলী উপজেলার বিভিন্ন এলাকার প্রান্তিক ১৫০ জন চাষীকের মধ্যে প্রতিজন কে ১২ পিচ করে  ফলজ চারা  বিতরণ করা হয়।
 
আজ ২৬  (জুলাই) সকালে রাঙামাটি  পার্বত্য জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদের সদস্য বাবু নিউচিং মারমার বাস ভবনের সামনে উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ ও পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা সহ সকলে  উপস্থিত থেকে এই চারা বিতরণ করা হয়েছে ।
 
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আবুল খায়ের, প্রেস ক্লাব সভাপতি আজগর আলী খান, সাধারণ সম্পাদক  হারাধন কর্মকার গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা,  বিভিন্নএলাকা থেকে আগত  চাষীরা উপস্থিত ছিলেন।
বিতরণ কালে  বক্তব্য রাখতে গিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা বলেন, বর্তমান সরকার দেশের সকল খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বিশেষ করে কৃষিপ্রধান দেশ হিসেবে কৃষকদের আর্থিক ভাবে স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করছে আর তা বাস্তবায়ন করছে তার সুফল পাচ্ছে সাধারণ জনগণ।
 
এসময় উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ  বলেন, সকল ব্যক্তিকে তার সামর্থ অনুযায়ী নিজ নিজ আঙ্গিনায় বৃক্ষরোপন করতে হবে, আর এর ফলে অক্সিজেনের পরিমান বৃদ্ধি পাবে, আর নিজের বাড়ীর পুষ্টির চাহিদা কিছুটা মিটবে
এসময় তিনি আরো বলেন, পার্বত্য জেলা পরিষদ প্রতিবছরই চাষীদের প্রচুর ফলদ,বনজ, ওষধি চারা এবং কৃষি যন্ত্রপাতি বিনামুল্যে বিতরণ করে এবং আগামীতেও চাষীদের উন্নয়নে এই ধারা অব্যাহত থাকবে।
 
ইতিপূর্বে জেলা পরিষদ রাজস্থলী  উপজেলার প্রান্তিক  চাষীকে বিভিন্ন রকমের ফলের চারা ফুট স্প্রে মেশিন এবং বিভিন্ন কৃষক সমবায় সমিতিকে  পাওয়ায় টিলার মেশিন প্রদান করা হয় বলে জানান।

এমএসএম / এমএসএম

অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন

ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি