ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সিঁধ কেটে ঘরে ঢুকে নারীকে শ্বাস রোধ করে হত্যা


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ২৬-৭-২০২৩ দুপুর ৩:২৩

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়াতে সিঁধ কেটে ঘরে ঢুকে এক নারীকে শ^াসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে তাৎক্ষণিক এ হত্যাকান্ডের কোন কারণ জানাতে পারেনি পুলিশ।      

মৃত মনোয়ারা বেগম (৬০) উপজেলার সাগরিয়া গ্রামের মৃত আজহারুল ইসলাম আজাদের স্ত্রী। তিনি পেশায় একজন কবিরাজ ছিলেন।

বুধবার (২৬ জুলাই) দুপুরের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেলারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে, একই দিন সকাল ৯টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের উত্তর সাগরিয়া গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মনোয়ারা নিজ বসত ঘরে একাই থাকতেন। তিনি কবিরাজি করে জীবিকা নির্বাহ করতেন। বুধবার সকালে তার ঘরের বাইরে সিঁধ কাটা দেখে স্থানীয় লোকজন। এরপর ঘরে ঢুকে তার হাত-পা ও মুখ  বাঁধা মরদেহ চৌকির উপর পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।  

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ বলেন, ঘটনাস্থলে মরদেহের একটি সুরতহাল রির্পোট প্রস্তুত করা হয়। এরপর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা তাকে হাত-পা ও মুখ বেঁধে শ্বাসরোধে হত্যা করে। তবে তার শরীরে কোন আঘাতের চিহৃ ছিলনা। পুলিশ এই হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত