পত্নীতলায় পিকআপের মুখোমুখি সংঘর্ষ , নিহত-২
নওগাঁর পত্নীতলায় দুই পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।
বুধবার (২৬ জুলাই) ভোর ৪টা নাগাদ উপজেলা পত্নীতলা-সাপাহার আঞ্চলিক সড়কের করমজাই নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, কুড়িগ্রাম জেলার যোথগবরদান গ্রামের রহিম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৪০) ও রাজারহাট উপজেলার রতিরাম গ্রামের জরিফ উদ্দিনের ছেলে শাহিন হোসেন (৩৮)। পত্নীতলা থানা সূত্রে জানা গেছে, বুধবার ভোরে সাপাহার থেকে আম বোঝাই একটি পিকআপ পত্নীতলা অভিমুখে যাচ্ছিলো এসময় বিপরীত দিক হতে অর্থাৎ পত্নীতলা থেকে মাছ বহনকারী পিকআপটি পার্শ্ববর্তী উপজেলা সাপাহারের অভিমুখে যাচ্ছিলো।
পথিমধ্যে পত্নীতলা-সাপাহার আঞ্চলিক সড়কের করমজাই নামকস্থানে পৌঁছালে পিকআপ দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আমবাহী পিকআপে থাকা দুই আম ব্যবসায়ী গুরুতর আহত হয়।পরে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করে। সড়ক দুর্ঘটনার পরই ঘটনাস্থল পরিদর্শন করেছে পত্নীতলা থানা। দুই পিকআপের চালক ও হেলপাররা পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় পত্নীতলা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম একটি মামলা দায়ের করেছেন।
আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।পত্নীতলা থানা দুমড়ে মুচড়ে যাওয়া পিকআপটি উদ্ধারে কাজ করছে। পিকআপটি ১১ নং সিরিয়ালের যার নম্বর ঢাকা মেট্রো ন -৭৭৫৬
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি