বরগুনার আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
মশক নিধন কর্মসূচির অংশ হিসেবে আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় ক্যামিক্যাল স্প্রে ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা শুরু করেছেন উপজেলা প্রশাসন।
২৬ জুলাই বুধবার দুপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমের নেতৃত্বে র্যালিতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন, উপজেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমবর্ধমান হারে বাড়তে থাকায় ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা বাড়াতে র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্যোগ নেয়া হয়েছে। ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর। যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। সাধারণ চিকিৎসাতেই ডেঙ্গু সেরে যায়, তবে হেমোরেজিক ডেঙ্গু জ্বর মারাত্বক হতে পারে। এডিস মশার বংশ বৃদ্ধি রোধের মাধ্যমে ডেঙ্গু রোগ প্রতিরোধ করা যায়। এ বিষয়ে সচেতনতা বাড়াতে উপজেলার গুরুত্বপূর্ণ দুটি পয়েন্টে এলইডি মনিটর বসানো হবে।
তিনি আরও বলেন, ঘর ও আশপাশের যে কোন পাত্রে বা জায়গায় জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করলে এডিস মশার লার্ভা মরে যায়। ব্যবহৃত পাত্রের গায়ে লেগে থাকা মশার ডিম অপসারনে পাত্রটি ঘষে পরিষ্কার করতে হবে। যে কোনো উপায়ে এডিস মশা ধ্বংস করতে হবে।
এছাড়া, এডিস মশা প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৌরসভার মেয়রসহ প্রত্যেক ইউনিয়ন চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. এম এ কাদের, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আবু জাহের, উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সরদার, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ জামাল হোসাইন,চেয়ারম্যানবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম ব্যক্তিত্ব প্রমুখ।
আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান বলেন পৌর কর্তৃপক্ষ খুব শীগ্রই মশা নিধন অভিযান শুরু করবেন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied