চবির সিনেট অধিবেশনের আগে অবৈধ স্থাপনা উচ্ছেদ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের( চবি) সিনেট অধিবেশনকে কেন্দ্র করে বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে রেলওয়ে কর্তৃপক্ষের অনুমতিক্রমে বিশ্ববিদ্যালয় রেলস্টেশনের আশেপাশে এ উচ্ছেদ অভিযান চালায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি।
এ সময় অবৈধভাবে দখল করে তৈরি করা দোকান স্থাপনা পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে উচ্ছেদ করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নুরুল আজীম শিকদার বলেন, আর কয়েকদিন পরেই বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশন। এদিন প্রধানমন্ত্রীর দপ্তরসহ দেশের নানা গুরুত্বপূর্ণ জায়গা থেকে ব্যক্তিবর্গরা আসবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের জায়গায় অনুমতি ছাড়া কেউই দখল করতে পারে না। আমরা এর আগেও এরকম উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি৷ বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য রক্ষার্থে ভবিষ্যতেও এ ধরণের কর্মসূচি আমরা অব্যাহত রাখব।
এসময়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নুরুল আজীম শিকদারের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন, সহকারী প্রক্টর আহসানুল কবির, নাজেমুল মুরাদ, রুকন উদ্দিন ও সৌরব সাহা জয়।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের কর্মকর্তা শেখ মুহাম্মদ আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
Link Copied