ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে গুইমারায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ২৭-৭-২০২৩ দুপুর ১০:২৭

খাগড়াছড়ির গুইমারায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই ২০২৩) সকালে গুইমারা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় সঙ্গিতের মধ্য দিয়ে পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে শুরু হয় স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের আনুষ্ঠানিকতা। 
পরে দোয়া মিলাদ,আলোচনা সভা,কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মেমং মারমা। 
গুইমারা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মংসুইচিং মারমা (শাস্যে) এর সভাপতিত্বে সাধারন সম্পাদক সম্রাট শীলের সঞ্চালনায় এতে গুইমারা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন ও গুইমারা ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা,শ্রম বিষয়ক সম্পাদক রুস্তম তালুকদার,উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব শীল,সাধারন সম্পাদক মো: ইব্রাহীম মীর,গুইমারা উপজেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল করিম শুভ,সাবেক ছাত্রলীগ সভাপতি আনন্দ সোম অংশ নেয়।  
পরে আলোচনা সভায় বক্তারা, স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাসহ ২৯তম বছরে নানা কর্মকান্ড ও দেশের জনমানুষের কাজে নিজেদের আত্ম নিয়োগের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের দেশের উন্নয়নে কাজ করার আহবান জানান। 

এমএসএম / এমএসএম

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক