ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

ব্যাটে-বলে দাপট সাকিবের, তবুও হারল টাইগার্স


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-৭-২০২৩ দুপুর ১০:৪১

আসরের শুরু থেকেই ইনফর্ম সাকিব আল হাসান। তবে সর্বশেষ ভ্যানকুভার নাইটসের বিপক্ষে ছিলেন নিজের ছায়া হয়ে। অবশ্য ঘুরে দাঁড়াতেও খুব একটা সময় নিলেন না এই অভিজ্ঞ অলরাউন্ডার। গতকাল রাতে ব্রাম্পটন উলভসের বিপক্ষে ব্যাটিংয়ে-বোলিংয়ে দাপট দেখিয়েছেন। কিন্তু সাকিব ফর্মে ফিরলেও জয়ের দেখা পায়নি মন্ট্রিয়েল টাইগার্স। 

শুরুতে ব্যাটিং করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৯ ওভার ৫ বলে ১৪৩ রান সংগ্রহ করে উলভস। যেখানে বেশ মিতব্যায়ী বোলিং করেছেন সাকিব। ৪ ওভারে ২৫ রান দিয়ে এক উইকেট শিকার করেছেন এই বাঁহাতি স্পিনার। 

ছোট লক্ষ্যে খেলতে নেমে ব্যর্থ হয়েছেন টাইগার্স ওপেনাররা। ৩২ রানের মধ্যে দুই ওপেনার সাজঘরে ফিরলে দলের হাক ধরেন সাকিব এবং দিলপ্রিত সিং। এই দুইজনের ব্যাটে জয়ের পথেই এগোচ্ছিল দল। কিন্তু ২১ বলে ২৮ রান করে সাকিব সাজঘরে ফিরলে আবারও পথ হারায় দল। 

শেষদিকে দিপেন্দ্র সিং আইরি চেষ্টা করেছেন কিন্তু সেটা কেবলই জয়ের ব্যবধান কমিয়েছে। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকেও এসেছে ২৮ রান। শেষ পর্যন্ত ১৯ ওভার ১ বলে ১২৮ রানে থামে টাইগার্সদের ইনিংস। তাতে ১৫ রানের জয় পায় উলভস।

এমএসএম / এমএসএম

তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর

এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি

মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক

আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী

পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত