বরগুনায় মিথ্যা মামলা করায় এক নারীকে ৫ বছর সশ্রম কারাদণ্ড
মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার অভিযোগে এক নারীকে দোষী সাব্যস্ত করে ৫ বছর সশ্রম কারাদন্ড ১০ হাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় দিয়েছে আদালত। একই সঙ্গে দন্ডিত অর্থ আদায় করে বাদী আকরামকে দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার(২৬ জুলাই) দুপুরে এ রায় ঘোষণা করেন বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ মোঃ মশিউর রহমান খানদণ্ডপ্রাপ্ত আসামী হল বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের শশাতলা গ্রামের জামাল মল্লিকের স্ত্রী মোসা: রুমা আক্তার (৩০) বিষয়টি নিশ্চিত করেছে সহকারী পাবলিক প্রসিকিউটর মো: আশ্রাফুল আলম। রায় ঘোষনার সময় আসামী আদালতে উপস্থিত ছিল।
জানা যায়, দন্ডপ্রাপ্ত আসামী রুমা আক্তার ২০১৭ সালের ১০ মার্চ ওই ট্রাইব্যুনালে একই গ্রামের মৃত নুরু সরদারের ছেলে মো: আকরামের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তিনি অভিযোগ করেন, তার স্বামী বাড়িতে প্রায়ই থাকে না। এ সুযোগে আকরাম প্রায়শই রুমা আক্তারকে উত্যক্ত করত। ঘটনার দিন ২০১৭ সালের ৭ ফেব্রুয়ারী রাত সাড়ে ৭ টার সময় একই গ্রামের লুৎফার বাড়ি হতে বিলের মধ্য দিয়ে নিজ বাড়িতে আসতেছিলেন। বাড়ির কাছাকাছি আসলে আকরাম অসৎ উদ্দেশ্য রুমা আকতারকে ঝাপটে ধরে ধর্ষণের চেস্টা করে। রুমার সঙ্গে থাকা তার স্বামি জামাল মল্লিক রুমাকে রক্ষা করার চেস্টা করলে আকরাম তাকে পিটিয়ে আহত করে। আসামী আকরাম ভিকটিম রুমা আক্তারের কাপড় চোপড় খুলে ফেলে। রুমা আকতার নিজেকে ধর্ষণের হাত থেকে রক্ষা করে। ট্রাইব্যুনাল মামলাটি বরগুনা থানায় এজাহারের নির্দেশ দেয়। বরগুনা থানার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ২০১৭ সালের ৩১ মে চুড়ান্ত প্রতিবেদন (মিথ্যা) দাখিল করেন। তদন্তকারী কর্মকর্তা তার প্রতিবেদনে উল্লেখ করেছেন, আকরাম নির্দোষ এবং বাদী রুমা আকতার মিথ্যা মামলা করেছেন। বাদী রুমা আকতার ওই ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে না রাজি আবেদন করলে তাও ট্রাইব্যুনাল নাকচ করে দেয়।
আসামী আকরাম বলেন, আমার মান সম্মান রুমা আক্তার শেষ করে দিয়েছে। তিনি রুমা আক্তারের বিরুদ্ধ ২০১৮ সালের ১৮ এপ্রিল ওই ট্রাইব্যুনালে মিথ্যা করার প্রতিকার চেয়ে মামলা করেন। তিনি তার মামলায় অভিযোগ করেন,"রুমা আমার চেয়ে বয়সে বড়। তার স্বামীর সঙ্গে আমার জমাজমি নিয়ে বিরোধ থাকার কারনে আমার বিরুদ্ধে রুমা জঘন্য ও মিথ্যা মামলা করেছিল।রুমা আকতার কোর্ট প্রাঙ্গণে বলেন, আমি প্রথমে হাই কোর্ট থেকে আগাম জামিন এনেছিলাম। এ রায়ের বিরুদ্ধে আমি আবার হাই কোর্টে আপীল করব।
রাষ্ট্র পক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর আশ্রাফুল আলম বলেন, আকরাম ন্যায় বিচার পেয়েছেন। এই ম্যাসেসটি জনগণের কাছে পৌছলে এ ভাবে কেহ আর মিথ্যা মামলা করবে না।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন