ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২৭-৭-২০২৩ দুপুর ১১:২৫
 নবীনগরে পূর্ব বিরোধের জেরে একই গোষ্ঠীর দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া পাঁচজনকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।বুধবার (২৭ জুলাই) রাতে নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের সাদেকপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও ওসি রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।রাত সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সাদেকপুর গ্রামের ডেংগা বাড়ির গোলাপ মিয়া ও হাজী বাড়ির নাছির মিয়ার মধ্যে বিগত ইউপি নির্বাচনে মেম্বার পদের নির্বাচন নিয়ে গোষ্ঠীগত দ্বন্দ্ব ও বিরোধ তৈরি হয়। ওই বিরোধের জেরে বুধবার সন্ধ্যার পর দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।
আহতদের মধ্য থেকে এক পক্ষের  গোলাপ মিয়া ও অপরক্ষের পাশা মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। আর রক্তাক্ত অবস্থায় উভয় পক্ষের আতাউর রহমান, ইসমাঈল মিয়া, রবিউল্লাহ, ওবায়দুল হক ও আনোয়ার হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকী আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইলিয়াস মাহমুদ বলেন, ‘হাসপাতালে মোট ১৬ জন আহত অবস্থায় আনা হয়েছিল। এর মধ্যে দুইজনকে ঢাকায় রেফার করা হয়েছে। পাঁচজনকে এখানে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’
নবীনগর থানার ওসি মাহাবুব আলম বলেন, ‘বিগত দিনে মেম্বার নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে একই গোষ্ঠীর দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন