সরকারি জায়গা উদ্ধার করে ভূমিদস্যু পাকড়াও রেঞ্জারের হাতে
সাতকানিয়ায় বন বিভাগের সরকারি জায়গা দীর্ঘদিন ধরে দখল রাখার অভিযোগে জসিম উদদীন নামে এক ব্যক্তি থেকে ৪শতক জায়গা উদ্ধার করেন সাতকানিয়া উপজেলার মাদার্শার বন বিভাগের রেন্জার মামুন মিয়া।
বৃহস্পতিবার ২৭শে জুলাই সকাল ৯টার সময় রেঞ্জার মামুন মিয়ার নেতৃত্বে এওচিয়ার চূড়ামনির বিট অফিসার মো:শফিকও গার্ডরা মিলে চূড়ামনিস্থ বিট অফিসের পশ্চিমে দীর্ঘদিন ধরে ভুমিদস্যু জসিমের দখলে থাকা সরকারি জায়গায় এই উদ্ধার অভিযান চালায়।
চূড়ামনিস্থ বিট অফিস সূত্রে জানাযায় সাতকানিয়ার এওচিয়ার চূড়ামনির গাছ খেকো নামক জসিম নামে এক ব্যক্তি একদম বিট অফিসের পাশেই সরকারি জায়গা দখল করে ঘেরাবেড়া দিয়ে দখলে রাখে শুধু তাই নয় আরেকটি সরকারি জায়গা সেমিপাকা ঘর নির্মাণ করে ভাড়া ঘর হিসেবেও ব্যবহার করে আসছে।
সংশ্লিষ্ট বিট অফিসার মো:শফিক একাধিক বার ওই সরকারি জায়গা উচ্ছেদ করার জন্য তাগাদা দিলেও সাবেক এক জনপ্রতিনিধির ইন্ধনে এওচিয়ার চিহ্নিত ভূমিদস্যুও গাছ খেকো জসিম ওই জায়গা বন বিভাগের নিকট হস্তান্তর না করে বিভিন্ন দেনদরবার করতে থাকেন।
কিন্তু কেন কিছুইতে মাদার্শার রেঞ্জার মামুন মিয়াকে ম্যানেজ করতে পারেননি ফলে আজ মামুন মিয়ার একক নেতৃত্বে অভিযানে উদ্ধার সেই জায়গা।
এদিকে স্থানীয়রা আরো জানান-চূড়ামনিতে পাহাড় কাটার অভিযোগে গত ২৫শে জুলাই গভীর রাতে সাতকানিয়ার এ্যাসিল্যান্ড আরাফাত সিদ্দিকী যে অভিযান চালায় ওই পাহাড়কাটার যে ডাম্পার ব্যবহৃত হয়েছে চট্টমেট্রো ড ১১-২৮৩৮ এই ডাম্পার ট্রাকটিও জসিমের।
শুধু তাই গত বছরের ১০ই অক্টোবর দৈনিক সকালের সময়ে কিছু গাছ খেকোদের নিয়ে যে অনুসন্ধানীমূলক সংবাদ পরিবেশন করা হয়েছিল ওই অনুসন্ধানী রিপোর্টে জসিমের নাম ওঠে আসলেও বাকিরা আসামী হয় ঠিকই কিন্তু বেঁচে যায় গাছখেকো জসিম।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন