ভূমিকম্পে কেঁপে উঠল টোকিও অলিম্পিক ভিলেজ
জাপানের স্থানীয় সময়ে ভোর সাড়ে পাঁচটায় কেঁপে উঠল টোকিওর পূর্ব প্রান্ত। রিখটার স্কেল অনুযায়ী ভূমিকম্পের মাত্রা ছিল ৬। অলিম্পিক ভিলেজে থাকা প্রতিযোগী, সাংবাদিকরা প্রায় তিন মিনিট ধরে কম্পন অনুভব করেন বলে জানা গেছে।
বুধবার (৪ আগস্ট) সকালে এই ভূমিকম্পের পর জাপানের আবহাওয়া দপ্তর কোনও সুনামির সম্ভাবনা নেই বলে জানিয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩০ কিলোমিটার নীচে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল বলে জানা গেছে।
টোকিওতে থাকা এক সাংবাদিক টুইট করে লেখেন, ‘টোকিওতে ভূমিকম্প হচ্ছে। ৩০ সেকেন্ড ধরে কম্পন অনুভব করছি।’ আরেকজন টুইট করে লেখেন, ‘প্রায় তিন মিনিট ধরে মৃদু কম্পন অনুভব করলাম।’
অস্ট্রেলিয়ার এক সাংবাদিক সেই সময় সম্প্রচার করছিলেন। তার মাঝেই ভূমিকম্প হয়। সেই শো-তেই ভূমিকম্পের কথা জানান তিনি।
জাপানে প্রায়ই ভূমিকম্প হয়। ভয় থাকে সুনামিরও। এই ভয় থেকেই গেমস ভিলেজ এবং বিভিন্ন স্টেডিয়াম এমনভাবে নির্মাণ করা হয়েছে, যাতে ভুমিকম্পে নষ্ট না হয়।
প্রীতি / প্রীতি
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো