ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সাভার উপজেলার মাসিক আইন শৃংখলা ও মাসিক সভা অনুষ্ঠিত


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২৭-৭-২০২৩ বিকাল ৫:৭

সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ( ২৭ জুলাই)  দুপুর ১২ টায় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মন্জুরুল আলম রাজিব। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম উপজেলার কর্মকর্তাদের স্ব স্ব দপ্তরের কাজের অগ্রগতি এবং পরামর্শক বিষয়ে আলোচনা করেন। এবং ডেঙ্গু বিষয়ে সচেতন হওয়ার বিষয়ে পরামর্শ দেন।
এই সময়ে অনুষ্ঠানে উপস্হিত ছিলেন উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সায়েমুল হুদা, উপজেলা সমবায় অফিসার মোঃ রুহুল আমিন, উপজেলা প্রকৌশলী তরুন কুমার বৈদ্য সহ উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ। এছাড়া উপজেলা পরিষদে আজ নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হলো আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী। ২৭শে জুলাই বৃহস্পতিবার সকালে সাভার উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা জানান ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। পরে উপজেলা চত্বরে র‌্যালি, অডিটরিয়ামে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগে সভাপতি ইমতিয়াজ উদ্দিন, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা। এসময় আরো উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন চৌধুরী সুমি, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন আহমেদ ভূইয়া, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগে দপ্তর সম্পাদক টিপু সুলতান, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক জাবেদ মোল্লা, সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুর রব খাঁন সজিব, সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মামুন মাদবর, সাভার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুজন আহমেদ রানা, বিরুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কালাম সহ ঢাকা জেলা, সাভার উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীসহ হাজার হাজার জনতা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার