টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন নৌবাহিনী প্রধান
নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম নাজমুল হাসান বৃহস্পতিবার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে পুস্প স্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত সকলে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের রূহের মাগফেরাত কামনা করে দোয়া এবং বিশেষ মোনাজাত করেন।
টুঙ্গিপাড়ায় অবস্থানকালে নৌপ্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বাড়ি পরিদর্শন করেন। পরে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এ সময় খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, বিএনএফডব্লিউএ খুলনা শাখার চেয়ারম্যান এবং উচ্চ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
টুঙ্গিপাড়া সফর শেষে নৌবাহিনী প্রধান খুলনা নৌ অঞ্চল আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন। এসময় বানৌজা তিতুমীরে আয়োজিত স্ট্যাটিক প্যারেডে নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পরিদর্শন শেষে নৌপ্রধান সর্বস্তরের নৌসদস্যদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান এবং খুলনা নৌ অঞ্চলে কর্মরত অফিসারদের সাথে মত বিনিময় করেন।
এমএসএম / এমএসএম
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন