ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার হলো প্রবাসীর স্ত্রী
সাতকানিয়ায়-ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার হলো প্রবাসীর স্ত্রী ঘরে কাঁদছে দুই বছরের ছেলে শিশু।সাতকানিয়া উপজেলার চরতীর ৯নং ওয়ার্ডের বন্ডেয়া নামক এলাকার সাল্লাবর বাড়ির গতকাল(বুধবার)গভীর রাতে এই ঘটনা ঘটে।আটককৃত নারী চরতী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বন্ডেয়া এলাকার প্রবাসী নুরুল আলমের স্ত্রী কামরুন্নাহার (৩৫)।তাকে নারীও শিশু আদালতের একটি মামলার গ্রেফতারী পরোয়ানামূলে আটক করেন সাতকানিয়া থানা পুলিশ।
জানাযায়-কামরুন্নাহারের ননদের ছেলে সেলিম একই এলাকার তানিয়া নামে এক মেয়ের সাথে প্রেম করে পালিয়ে গত ১১/৬/২০২৩ চট্টগ্রামের বক্সির হাটে তারা দুজনের সম্মতিতে বিয়ে রেজিষ্টেশন করেন।পরবর্তীতে তানিয়ার পরিবার না মেনে চট্টগ্রাম নারী শিশু আদালতে একটি মামলা দায়ের করেন ওই মামলায় সম্পূর্ন তৃতীয় পক্ষ কামরুন্নাহারকে আসামী করা হয় সেলিমের সাথে আত্বীয় এবং যোগসাজশ করার অভিযোগে। কিন্তু এলাকায় গিয়ে গোপনে ও প্রকাশ্যে তদন্তে প্রতিবেদক জানতে পারেন গ্রেফতারকৃত কামরুন্নাহার সেলিমদের বিয়ের বিষয়ে কিছুই জানেনা।
এদিকে এলাকার একাধিক বাসিন্দা প্রতিবেদককে জানিয়েছেন গ্রেফতারকৃত কামরুন্নাহারের কোলে ২বছরের একটি সাব্বির নামে একটি ছেলে শিশুও আছে। বাংলাদেশের প্রচলিত আইনে ৭বছরের নিচে কোন সন্তান থাকলে গ্রেফতারকৃত মহিলার সাথে দেয়ার বিধান থাকলেও অদৃশ্য কারণে আটকৃত কামরুন্নাহারের সাথে তার কোলে থাকা ছেলে শিশুকে দেয়া হয়নি।বাড়িতে গিয়ে দেখা যায় আটককৃত মা(কামরুন্নাহারে)খোঁজে কোলের শিশু সাব্বির গতরাত থেকে কান্নাকাটি করে যাচ্ছে।
এদিকে আটককৃত কামরুন্নাহারের বৃদ্ধ বাবা হাউৃাউ করে কান্নাকাটি করে প্রতিবেদককে বলেন-সেলিম মেয়ে একটাকে নাকি চট্টগ্রামে নিয়ে বিয়ে করছে তাহলে আমার মেয়ে কামরুন্নাহারের কাজ কি?কেন ওরা আমার মেয়ের নামে চট্টগ্রাম নারীও শিশু আদালতে মামলা করবে? এখন আমার ২বছরের নাতিকে কে দেখবে?এদিকে চরতী ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুর রশিদ আ বলেন- চলতি বছরের জানুয়ারীতে সেলিমের সাথে তানিয়ার বিয়ে হয় তানিয়ার বয়স এখন ২৩বছর কিন্তু তানিয়ার পরিবার পয়সাওয়ালা ও প্রভাবশালী হওয়ার কারণে শিশু অপহরণ উল্লেখ করে অসহায় নিরীহ প্রবাসীর স্ত্রীকে ফাঁসানো হয়েছে।
অথচ!ছেলে এবং মেয়ে দুজনই প্রাপ্ত বয়স্ক এখন আটককৃত শিশু মা ছাড়া ঘরে খুব কান্নাকাটি করে যাচ্ছে। ইউপি সদস্য আব্দুর রশিদ আরো বলেন- আমি আজ সকালে থানায় গেছিলাম গ্রেফতারকৃত কামরুন্নাহার বাড়িতে রেখে যাওয়া ছেলের জন্য কাঁদছে খুব।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন