ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

নবীনগরে ২ দিন ব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন


আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর photo আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর
প্রকাশিত: ২৭-৭-২০২৩ বিকাল ৬:১৯

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায় ও বাংলা একাডেমির সমন্বয়ে আজ বৃহস্পতিবার দুই দিন ব্যাপী (২৭ ও ২৮ জুলাই) উপজেলা সাহিত্য মেলা - ২০২৩ নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবীনগর পৌর মেয়র এড. শিব শংকর দাস, নবীনগর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর রাশেদুল হক, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান, নজরুল ইনস্টিটিউটের ( কুমিল্লা) পরিচালক মো. আল আমিন, জেলা কালচার একাডেমির পরিচালক মনিরুজ্জামান মনির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকাররম হোসেন, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু মুসা, স্বজনের প্রধান উপদেষ্টা আবু কামাল খন্দকার, মোহাম্মদ হোসেন শান্তি, গুঞ্জন পাঠাগারের প্রতিষ্ঠাতা স্বপন মিয়া প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীরা। ২দিন ব্যাপী অনুষ্ঠান সূচীতে রয়েছে প্রবন্ধ পাঠ, আলোচনা সভা, লেখক কর্মশালা, স্থানীয় লেখকদের স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় ছয়টি প্রতিষ্ঠানের স্টল প্রদর্শিত হচ্ছে এর মধ্যে নবীনগর পাবলিক লাইব্র্রেরী, নবীনগর আবৃতি চর্চা কেন্দ্র, গ্রাম পাঠ সংঘ (জিপিএস), অভিরাম প্রকাশনী নবীনগর, স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ, চেতনা-৭১,স্টার লাইব্রেরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবীনগর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ